প্রকাশিত: ০৯/০৭/২০১৯ ৩:১৫ পিএম , আপডেট: ০৯/০৭/২০১৯ ৩:১৮ পিএম


দেশের আইন-শৃংখলা রক্ষাকারীয় নিয়োজিত পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) প্রধান মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে গেছেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম এবং র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ মঙ্গলবার সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছেন।

দুপুরে তারা রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বলে জানান কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন।

তিনি বলেন, ‘মূলত রোহিঙ্গা শিবির নিয়ে স্থানীয়দের জনজীবনে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং শিবিরগুলোতে যাতে সন্ত্রাসী রোহিঙ্গাদের কারণে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে না পারে সেটাই দেখবেন প্রধান দেখবেন।’

‘‘আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর প্রধানরা মঙ্গলবার সারাদিন শিবিরগুলো পরিদর্শন করে কক্সবাজারেই রাত যাপন করবেন। তাদের সাথে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খোন্দকার গোলাম ফারুকও থাকবেন।’’

বুধবার ঢাকায় ফিরে রোহিঙ্গা শিবিরের চারপাশের নিরাপত্তা বিষয়ে তাদের সুপারিশ সরকারের কাছে তুলে ধরবেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...