প্রকাশিত: ১৮/০২/২০২০ ১০:৪৭ এএম

গিয়াস উদ্দিন ভুলু::
টেকনাফে রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে। উক্ত ঘটনায় নুর নাহার নামে এক রোহিঙ্গা নারী নিহত ও দুই নারী আহত হয়েছে।

তথ্য সুত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়ন লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প বি-ব্লক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ছেলে ও মেয়েদের মধ্যে মারামারি সংঘটিত হয়। এতে এক ৪০ বছর বয়সি এক রোহিঙ্গা নারী গুরুতর রক্তাক্ত অবস্থায় মাঠিতে লুটে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে ক্যাম্পে থাকা আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

নিহত মহিলা হচ্ছে,লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প বি-বল্ক এলাকার নুর আলমের স্ত্রী নূর নাহার (৪০)।

এই ঘটনায় আরো দুই রোহিঙ্গা নারি গুরুতর আহত হয়েছে। তারা হচ্ছে, মোঃ আমিনের মেয়ে
ফেরদৌসি (২৫) ও আল মরিজান (৩৩)।

এদিকে সংঘটিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer