প্রকাশিত: ২২/০৮/২০১৮ ৬:০৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে উখিয়া-টেকনাফের ৩০টির বেশি ক্যাম্পে আশ্রয় নেয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গাদের মাঝে বইছে ঈদের আমেজ। কারণ গত বছর ঈদুল আজহার সময় তাদের ঈদ কেটেছে রাস্তায় বা উখিয়া-টেকনাফের পাহাড়ে।

এবার মিয়ানমার সেনাদের নির্যাতন ভুলে ঈদুল আজহা উদযাপনে প্রস্তুত রোহিঙ্গারা। এক বছর পরে এসে ঈদ উদযাপন করতে পেরে বেশ খুশি রোহিঙ্গারা।

জানা যায়, বিভিন্ন এনজিও সংস্থা পরিচালিত স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য নেয়া হয়েছে ঈদের নতুন পোশাক প্রকল্প। প্রায় ১২ হাজার পশু জবাইয়ের লক্ষ্য নিয়েছে জেলা প্রশাসন। যা ঈদুল আজহায় রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে।

কুতুপালং মধুছড়া ক্যাম্পের হেড মাঝি নুরুল বলেন, ‘গত বছর এ সময় আমাদের খুব কষ্টের দিন গেছে। এ বছর আমাদের ক্যাম্পে সকল পরিবারকে সরকারের পক্ষ থেকে গরুর মাংস দেয়ার কথা রয়েছে। পাশাপাশি শিশুদের জন্য স্কুলগুলোতে কাপড় দেয়া হয়েছে। সব মিলিয়ে এবারের ঈদটা আমাদের ভালো যাবে।’

বালুখালী বি-ব্লকের হেড মাঝি শফি আলম বলেন, ‘এবারের কোরবানির ঈদে আমরা সব কিছু পাচ্ছি। গতবারের চেয়ে এবারের ঈদে অনেক আনন্দ করবে রোহিঙ্গারা।’

তুমব্রুর শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের মাঝি দিল মোহাম্মদ বলেন,‘শূন্যরেখায় অবস্থানরত প্রায় ৫ হাজার রোহিঙ্গার জন্য বিভিন্ন ঈদ সামগ্রী দেয়া হয়েছে। এক বছর পরে এসে এমন উৎসবমুখর পরিবেশে ঈদ করতে পারব ভাবিনি। মিয়ানমারে নির্যাতনের পর কখনো উৎসবের দেখা পাব কল্পনাও করিনি।’

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান বা বলেন,‘কোরবানির ঈদে রোহিঙ্গাদের জন্য সবকিছু করা হচ্ছে। বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে দেয়া হচ্ছে ঈদ সামগ্রী। নতুন কাপড়ও দিচ্ছে অনেক এনজিও সংস্থা। সব মিলিয়ে এবারের ঈদটা ভালো কাটবে রোহিঙ্গাদের।’

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, কোরবানির ঈদ উপলক্ষে রোহিঙ্গাদের মাঝে গরুর মাংস বিতরণ করা হবে। প্রায় ১২ হাজার গরুর টার্গেট করা হয়েছে। ইতোমধ্যে দুই হাজারের মতো গরু জেলা প্রশাসনের হাতে রয়েছে। যা ঈদের দিন রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে। তাছাড়া বিভিন্ন এনজিও সংস্থা কাপড়সহ নানা ঈদ সামগ্রী রোহিঙ্গাদের মাঝে বিতরণ করছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer