প্রকাশিত: ৩০/০৯/২০১৮ ৩:৪৩ পিএম
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট::
মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই একটি নৌকাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। রবিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে ১৭ জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। পরে সকালে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আছাদুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একটি নৌকায় করে ১৭ জন রোহিঙ্গা নাফ নদ পেরিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করার সময় শাহপরীর দ্বীপ এলাকায় তাদের আটকে দেয় বিজিবি সদস্যরা। নৌকাটিতে ৮ নারী, ৫ শিশু ও ৩ পুরুষ ছিল। তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।’

জানতে চাইলে টেকনাফ লেদা রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান আবদুল মতলব জানান, ‘মিয়ানমারে রয়ে যাওয়া রোহিঙ্গারা ভাল নেই। এখনও কৌশলে তাদের নির্যাতন চালাচ্ছে সেনাবাহিনীরা। ফলে রোহিঙ্গারা এখনও বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...