প্রকাশিত: ১৭/০৫/২০১৮ ৮:০০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৪ এএম
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা

উখিয়া নিউজ ডটকম::
নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেশে ফেরাতে বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) দ্বিতীয় বৈঠক আজ ঢাকায় অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বৈঠক হবে। বৈঠকে রোহিঙ্গাদের যাচাই-বাছাই ও প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ মিয়ানমারকে চাপ দেবে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের কাছে ১৬৭৩ রোহিঙ্গা পরিবারের (৮০৩২ জন) তালিকা হস্তান্তর করে। নানাভাবে যাচাই-বাছাই করে মিয়ানমার ৯০০ জনের ব্যাপারে ছাড়পত্র দেয়। তবে ওই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তেমন কোনো উদ্যোগ নেয়নি মিয়ানমার।

এ বিষয়ে বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন, প্রত্যাবাসন সম্পর্কিত সব ইস্যু আমরা বৈঠকে তুলে ধরব। এর আগে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে গত ১৫ জানুয়ারি বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৫ জন করে কর্মকর্তা নিয়ে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব শহীদুল হক ও মিয়ানমারের পক্ষে তাদের পররাষ্ট্র সচিব মিন্থ থ নেতৃত্ব দেন।

এদিকে রোহিঙ্গারা যেন নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যেতে পারে সে জন্য পরিবেশ তৈরিতে মিয়ানমার সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিথার নাউয়ের্ট এ আহ্বান জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer