প্রকাশিত: ১০/০৫/২০২২ ৬:২২ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনও অগ্রগতি নেই। এখন পর্যন্ত তাদের কাছে ৩৫ হাজারের তালিকা পাঠিয়েছে বাংলাদেশ।’

মঙ্গলবার (১০ মে) সচিবালয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তাদের সহায়তা বিষয়ক দুটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী। ইউএসএইডের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর (পলিসি অ্যান্ড প্রোগ্রামিং) ইসোবেল কোলম্যান ও ইন্ডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম অন মিয়ানমারের (আইআইএমএম) প্রধান নিকোলাস কোয়ামজিয়ানের নেতৃত্বে দুটি প্রতিনিধিদল এ বৈঠক করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা-ইউএসএইড রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করবে। কক্সবাজারে রোহিঙ্গাদের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে সংস্থাটি।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠানোই এখন মূল লক্ষ্য। এটাই হলো স্থায়ী সমাধান। এটার জন্য আন্তর্জাতিকভাবে যোগাযোগ রাখছে সরকার। যদিও এটা নিয়ে এখনও পর্যন্ত কোনও সুখবর নেই।’

দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, ‘ভাসানচরের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউএসএইড। সেখানে রোহিঙ্গাদের চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতাল করতে বলেছে সংস্থাটি।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত নেওয়ার ব্যাপারে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে বলেও সংস্থাটি জানিয়েছে।’

ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ভাসানচরে সুযোগ সুবিধা আরও বাড়াতে বলেছে ইউএসএইড। সেখানে ইউএনএইচসিআর এবং বিশ্ব খাদ্য সংস্থার মাধ্যমে সহায়তার আশ্বাসও দিয়েছে সংস্থাটি।

– বাংলাট্রিবিউন

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...