প্রকাশিত: ১৫/০৯/২০১৯ ১২:২২ পিএম

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে কক্সবাজার পৌঁছেছেন চীনের একটি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায় এ প্রতিনিধি দল। রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে তিন দিনের সফরে এ প্রতিনিধি দলটি কক্সবাজারে এসেছে।

এদিকে কক্সবাজারে পৌঁছে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু কোনারপাড়া সীমান্তে জিরো লাইনের রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন এ প্রতিনিধি দল। লি জিমিং ছাড়াও প্রতিনিধি দলে রয়েছে আরও আট সদস্য।

মূলত রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন লি জিমিং। বিকেলে জেলা প্রশাসন ও ইউএনএইচসিআরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে।

প্রসঙ্গত গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াইও প্রতিনিধি দল পাঠায় চীন। চীনের প্রতিনিধির উপস্থিতিতে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করে সরকার। কিন্তু রোহিঙ্গারা রাজি না হওয়ায় সে প্রত্যাবাসন প্রক্রিয়াটিও আটকে যায়।

উল্লেখ্য, ২০১৭ সালে ২৫ আগস্ট রাখাইনের ৩০টি নিরাপত্তা চৌকিতে একযোগে হামলার ঘটনা ঘটে। প্রতিক্রিয়ায় মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নিপীড়ন শুরু করে। ফলে প্রাণ বাঁচাতে প্রায় সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এখন উখিয়া-টেকনাফের ৩০টি শিবিরে এখন ১১ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সংখ্যা ১১ লাখ ৮৫ হাজার ৫৫৭। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer