উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০৯/২০২২ ৩:৩৭ পিএম

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন কক্সবাজারের জেলা দায়রা জজ আদালত।
রোববার (১১ সেপ্টেম্বর) আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম।

এর আগে সোমবার (১৩ জুন) আদালতে মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

পুলিশের অভিযোগপত্রে ২৯ জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে ১৫ জন কক্সবাজার জেলা কারাগারে আছেন। অপর ১৪ জন ঘটনার পর থেকে পলাতক। আসামি সবাই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

২০২১ সালে ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া আশ্রয়শিবিরের ডি ব্লকের ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ (৪৮)। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান স্যালভেশন আর্মি’ বা আরসার (আল-ইয়াকিন নামেও পরিচিত) কয়েকজন অস্ত্রধারীর নাম প্রচার করা হয়।

পরের দিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...