উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০১/২০২৫ ১০:৫৩ পিএম

রোহিঙ্গা ইস্যু নিয়ে আগামী সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিশ্বের বিভিন্ন দেশের কাছে রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে বাংলাদেশের অর্থনীতির ঝুঁকিসহ বিভিন্ন ঝুঁকির বিষয় তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ উদ্যোগ গ্রহণ করছেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে সহ আয়োজক হিসেবে থাকবে জাতিসংঘ। পুরো পৃথিবীতে যারাই রোহিঙ্গা ইস্যুর সঙ্গে সম্পর্কিত কিংবা তাদের ইনফ্লুয়েন্স করতে পারে- এমন ৭০ দেশ ও সংস্থার প্রতিনিধিরা এ সম্মেলনে উপস্থিত থাকবেন।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে প্রধান উপদেষ্টার সফরের বিভিন্ন দিক তুলে ধরার সময় প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে আগে থেকেই ১০ লাখেরও বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। গত এক বছরে ৭০ হাজারেরও বেশি নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। দিন দিন এ সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ব্যাপারে বিশ্বজনমত সৃষ্টি ও সমস্যার সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...