প্রকাশিত: ২৬/১০/২০১৯ ৫:৩৭ পিএম

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে ডাকাতদের চার-পাঁচটি আস্তানা ধ্বংস করেছেন র‌্যাব-১৫ এর সদস্যরা। এসব আস্তানায় ডাকাতি, অপহরণ, ধর্ষণ, ছিনতাই, মাদক কারবারের কাজে ব্যবহৃত বলে জানিয়েছে র‌্যাব। এ কাজে ড্রোন ব্যবহার করে র‍্যাব।

শনিবার (২৬ অক্টোবর) ভোর ৬টা থেকে দুপুর দেড় পর্যন্ত টেকনাফের নয়াপাড়া, শালবাগান ও জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব (এক্স) একথা জানিয়েছেন।

র‌্যাব জানায়, টেকনাফের নয়াপাড়া, জাদিমুড়া ও শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে ত্রাস ডাকাত মোহাম্মদ জকির, কালা সেলিম, নুর কামাল, বুইল্ল্যা, রাজ্জাক ও আমিনসহ তাদের গ্রুপের সদস্যরা পাহাড়ে আস্তানা গড়ে তুলেছেন। এদের সর্দার রোহিঙ্গা ডাকাত আবদুল হাকিম। তাদের ধরতে র‌্যাব এ অভিযান পরিচালনা করেছে। তাদের চার-পাঁচটি আস্তানা ধ্বংস করলেও কাউকে আটক করা যায়নি।

লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে ড্রোনের ব্যবহার করে গহীন পাহাড়ের ভেতরে ডাকাতদের আস্তানা সন্ধান মেলে। পরে আস্তানাগুলো কোন পাহাড়ে তা শনাক্ত করা হয়। এরপর পাহাড়ে অভিযান চালানো হয়। আস্তানাগুলো ধ্বংস করা হয়েছে। হাকিমসহ বাকি ডাকাতদের খোঁজা হচ্ছে। এছাড়া বিভিন্ন সময় কয়েকজন ডাকাতকে গ্রেফতারও করা হয়েছে। অন্যরা শিগগিরই ধরা পড়বে।

শুক্রবার (২৫ অক্টোবর) র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদের নেতৃত্বে র‌্যার ড্রোন নিয়ে টেকনাফের বাহারছড়া টইগ্যা পাহাড়সহ বেশ কয়েকটি দুর্গম পাহাড়ে অভিযান চালায়

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...