ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৫/২০২৩ ৯:৪৩ পিএম , আপডেট: ১৫/০৫/২০২৩ ৯:৪৪ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে দুষ্কৃতকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা দুষ্কৃতকারী নিহত হয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। সোমবার (১৫ মে) দুপুরে ক্যাম্প-১৭-তে এ ঘটনা ঘটে।

১৪-এপিবিএনের (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানান, উখিয়া ১৭ নম্বর ক্যাম্পে সোমবার দুপুরে একদল দুষ্কৃতকারীর অবস্থানের খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে এপিবিএনকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলি করে। সরকারি সম্পদ রক্ষা ও আত্মরক্ষায় এপিবিএনও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়। এ ঘটনায় দুই দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়। তারা হলো– ক্যাম্প-১৭-এর এইচ-৭৮ ব্লকের সোলেমানের ছেলে মামুন রশিদ এবং আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রহমান।

তিনি আরও জানান, ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...