ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০২/২০২৫ ৭:৩৬ পিএম

বাংলাদেশে সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বালুখালীর ১২নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে প্রতিনিধি দলের গাড়িবহর।

সেখানে পৌঁছে তিনি ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্রেশন সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন। পরে ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের পরিদর্শন টাওয়ার থেকে ক্যাম্প এলাকা পর্যবেক্ষণ শেষে ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি।

এ সফরে কমিউনিটি ভিত্তিক সুরক্ষা, নিরাপত্তা ও শান্তি বিষয়ে ইমাম এবং রোহিঙ্গা অভিভাবকদের সাথে মতবিনিময়ের পাশাপাশি ৪ এক্সটেনশন ও ১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পেও বিভিন্ন কার্যক্রমে অংশ নেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা, ক্যাম্প প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় সঙ্গে ছিলেন।

পরিদর্শন শেষে দুপুরে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বিকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে রাতে বিমানযোগে ঢাকা ফিরে যাবেন ফিলিপ্পো গ্র্যান্ডি।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এর আগে ৪ দিনের সফরে গত বুধবার বাংলাদেশে আসেন জাতিসংঘের ১১তম শরণার্থী বিষয়ক হাইকমিশনার।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer