উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/১১/২০২৩ ৭:১৪ পিএম
Single Page Top

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দল। সোমবার সকাল ১০টার দিকে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে।

প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, সোমবার সকাল ১০টার দিকে ‘ইইউ’ প্রতিনিধি দল প্রথমে ক্যাম্প-৪-এ পৌঁছে। সেখানে ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্রেশন সেন্টার এবং ক্যাম্প-৪ এক্সটেনশনে ডাটা এন্ট্রি সেন্টার পরিদর্শন করেন দলের সদস্যরা। পরে ক্যাম্প-৪-এ ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টার পরিদর্শন করে রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর ১৮ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন এবং কমিউনিটি প্রটেকশন কমিটির রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন তারা।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বিকাল ৪টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ে সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত একটি বৈঠক করেন। এরপর তারা কক্সবাজার ত্যাগ করেন।

এর আগে রবিবার পাঁচ দিনের সফরে ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer