প্রকাশিত: ২৯/০৮/২০১৮ ১০:৩৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গাদের ভার বেশিদিন টানা বাংলাদেশের জন্য ভোগান্তির উল্লেখ করে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া-বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট বলেছেন, রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত করে স্বদেশে প্রত্যাবাসন করাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য। তবে এ সংকট সমাধানে বিশ্বকে একযোগে কাজ করতে হবে।

বুধবার (২৯ আগস্ট) বিকেলে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ব্রিটিশ মন্ত্রী বার্ড।

বাংলাদেশে রোহিঙ্গারা যতদিন আশ্রয়ে থাকবেন ততদিন সব ধরনের সহযোগিতা যুক্তরাজ্য দেবে বলে জানান অ্যালিস্টার বার্ট। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ ও রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উখিয়ার কুতুপালং মধুরছড়া এলাকায় রোহিঙ্গাদের জন্য নবনির্মিত সম্প্রসারিত ক্যাম্প পরিদর্শনকালে ব্রিটিশ মন্ত্রী সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ক্যাম্পে আশ্রিত বেশ কয়েকজন রোহিঙ্গা নর-নারীর সঙ্গে কথা বলে রাখাইনে ঘটে যাওয়া নিপীড়নের বিষয়ে অবগত হওয়ার চেষ্টা করেন বার্ট।

সম্প্রসারিত ক্যাম্পের চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ব্রিটিশ মন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ের জন্য সম্প্রসারিত ক্যাম্প আরো সম্প্রসারণের কথা বলেছেন। আশ্রিত রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা দিতে এনজিওগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।

পরিদর্শন শেষে মন্ত্রী ক্যাম্পে কর্মরত এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। ক্যাম্পে প্রায় ৩ ঘণ্টা অবস্থানকালে ইউএনসিআর, ব্র্যাক, আইওএম ও ইউকে এইড এর নানা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এরপর ব্রিটিশ মন্ত্রী কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer