প্রকাশিত: ১৪/০১/২০২০ ৭:৫০ পিএম

নিজস্ব প্রতিবেদক :

 উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি আন্তর্জাতিক সংস্থার লানিং সেন্টার অজ্ঞাত দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে; তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

মঙ্গলবার ভোর রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আর-১৮ তে এ ঘটনা ঘটে বলে জানান ক্যাম্পটির ইনচার্জ কাজী ফারুক আহমদ।

দূর্বৃত্তদের আগুনে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন এর একটি লানিং সেন্টারের ছাল পুড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ক্যাম্প ইনচার্জ।

তবে কে বা কারা কি কারণে আগুন লাগিয়েছে এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টরা তদন্ত চালাচ্ছে বলে জানান তিনি।

ফারুক বলেন, মঙ্গলবার ভোর ৫ টার দিকে উখিয়ার হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সেভ দ্যা চিলড্রেন এর একটি লানিং সেন্টারে অজ্ঞাত দূর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে লানিং সেন্টারটির ছাল পুড়ে গেলেও অন্যান্য মালামালের ক্ষয়ক্ষতিসহ হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, “ অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় রোহিঙ্গাসহ ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে উল্লেখযোগ্য পরিমানের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ”

তবে কে বা কারা কি কারণে আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ক্যাম্প ইনচার্জ।

ফারুক জানান, ঘটনার ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টরা তদন্ত চলাচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer