উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০৬/২০২৩ ৪:১৩ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধে অভিযুক্তদের ধরতে যৌথ চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়-র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। এ সময় আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ইব্রাহিম, আব্দুল আমিন, হোসেন আহমেদ, নুর হুদা, মোহাম্মদ সলিম, হামিদ উল্লাহ, মোহাম্মদ সালেহ ও ফায়েজুল আমিন। তারা উখিয়ার ১৯, ১৩ ও ৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

র‍্যাব কর্মকর্তা আবু সালাম জানান, ক্যাম্পের অপরাধীদের ধরতে সোমবার সন্ধ্যায় অভিযানে যায় র‍্যাব-১৫, ৮ ও ১৬-এপিবিএন। অভিযান চালানো হয় উখিয়ার ৪, ১৪ ও ১৯ নম্বর ক্যাম্পে। গ্রেপ্তারদের বিরুদ্ধে কক্সবাজার এবং উখিয়া থানায় হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...