প্রকাশিত: ০৮/০৭/২০১৮ ১০:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৯ এএম
আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলছে নৈরাজ্যকর পরিস্থিতি। প্রতিদিন গড়ছে হত্যা, ধর্ষন, অপহরণসহ অনেক অনৈতিক কর্মকান্ড। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা এখানে আশ্রয় নিয়ে হিংশ্র হয়ে উঠেছে।

শনিবার গভীর রাতে উখিয়ার মধুর ছড়া ক্যাম্পে নুরুল আলমের ছেলে মোঃ আলম প্রকাশ পেঠানকে গলা টিপে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। উখিয়া থানা পুলিশের ওসি মোঃ আবুল খায়েরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মধুরছড়া ক্যাম্পে থেকে দুই জনকে আটক করেছে। আটককৃত হচ্ছে আহসান শরিফের ছেলে এনামুল হক (২০) ও আব্দুর রহমানের ছেলে মোঃ ইদ্রিস (১৮)।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, পূর্বশক্রতার জের ধরে রোহিঙ্গা সন্ত্রাসীরা মোঃ আলমকে বাড়ীতে ডুকে গলা টিপে হত্যা করেছে। ওই রোহিঙ্গারা আরো জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উখিয়ার ২০টি ক্যাম্পে চলছে নৈরাজ্যকর পরিস্থিতি। এ পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নেতা আরিফুল্লাহসহ প্রায় ১০ জন খুন হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণ, হত্যা লেগেই রয়েছে।

উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, উগ্রপহ্নি রোহিঙ্গাদের অনৈতিক কর্মকান্ডে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর হস্তে দমন করা হবে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...