প্রকাশিত: ১৫/০৯/২০১৯ ১০:৩৬ এএম

নিউজ ডেস্ক ::
টেকনাফ ও উখিয়া সিমান্তে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলতে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন উদ্বাস্তু বিষয়ক মার্কিন প্রতিনিধি দল।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে কুতুপালং ১৮ নম্বর ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন।

প্রতিনিধি দলটির সঙ্গে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার। মূলত প্রতিনিধিরা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করবেন।

উল্লেখ্য যে, গত ২২ আগস্ট দ্বিতীয় দফার প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যর্থ হয়। স্বেচ্ছায় কোনো রোহিঙ্গা ফিরে যেতে রাজি না হওয়ায় এ প্রক্রিয়া আবারও বাঁধারমুখে পড়ে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...