উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ৬:১২ পিএম

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশ্বাস দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উখিয়া ৮ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা মাঝি, মৌলভি ও নারীদের সাথে মতবিনিময়কালে তিনি এই আশ্বাস দেন।

এ সময় রোহিঙ্গারা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা কামনা করেন।

এর আগে ত্রাণ উপদেষ্টা ৪ নম্বর ক্যাম্পে যান। সেখানে তিনি ডব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার আউটলেট ও রেশন উত্তোলন কার্যক্রমসহ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর তিনি হোপ হসপিটাল পরিদর্শন করেন। সেখাসে কর্মরত সকল চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে হাসপাতালের সেবাদানের কক্ষগুলো ঘুরে ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা রোহিঙ্গাদের সাথে কি ধরনের আচার আচরণ করেন সে বিষয়ে সুস্পষ্ট ধারণা নেন। পরে তিনি ৫ নম্বর ক্যাম্পে ইউএনএইচসিআর-এর সেলফ রিলায়েন্স এন্ড লাইভহোড প্রজেক্ট পরিদর্শন করেন। পরে তিনি রোহিঙ্গা মহিলাদের তৈরি পাটের ব্যাগ ও ব্যবহার যোগ্য বিভিন্ন পণ্য পর্যবেক্ষণ করে তা বিদেশে রপ্তানির ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। শেষে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা করেন ত্রাণ উপদেষ্টা।

এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, অতিরিক্ত সচিব মো. হাসান সারওয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান ও ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...