প্রকাশিত: ১৫/০৯/২০২০ ১০:০২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কাটার দায়ে চারজনের কারাদণ্ড
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কাটার অভিযোগে চারজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দ করা হয়েছে চারটি কোদাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন উখিয়া জামতলী ৫ নং ওয়ার্ডের মৃত আমিরুজ্জামানের ছেলে অব্দুর রহিম, কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর নুনিয়ার ছড়ার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম, ১৬ নং ক্যাম্পের এ/৩ ব্লকের ৪১১ নং ঘরের বাসিন্দা নূর আহম্মদের ছেলে মো. তোহা এবং পেকুয়া রাজাখালীর মৃত ছালামত উল্লাহর ছেলে মো. কালাম হোসেন।

সোমবার সন্ধ্যায় উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল আহসান খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করেছেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

এর আগে ১৬ নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সিআইসি অফিসের বিপরীত দিকে পাহাড় কাটার সময় হাতেনাতে তাদেরকে আটক করে ১৬ এপিবিএনের জামতলী ক্যাম্পের সদস্যরা। পরে উখিয়া উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে হাজির করা হলে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer