প্রকাশিত: ১৪/০৯/২০১৯ ৩:২০ পিএম

শফিক আজাদ::
উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে থ্রিজি-ফোরজি’র সার্বিক নিয়ন্ত্রণের জন্য বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেরটি কমিশন) এর একটি উচ্চ পর্যায়ের টিম এখন উখিয়া-টেকনাফ কাজ শুরু করেছে বিটিআরসির উর্ধ্বতন কর্মকর্তা, টেকনিক্যাল পার্সন, রবি, গ্রামীণ, বাংলালিংক, টেলিটক অপারেটর কোম্পানির প্রতিনিধি, টেকনিক্যাল ও অভিজ্ঞ লোকজন। আমিন সার্ভিস পয়েন্টের মালিক ও গ্রামীনের কোম্পানী এজেন্ট মো.আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার উখিয়া নিউজ ডটকম ও ডেইলী কক্স নিউজজ ডটকমে ‘রোহিঙ্গা ক্যাম্পে থ্রিজি-ফোরজি সচল’ স্থানীয়রা থ্রিজি-ফোরজি নেটওয়ার্ক বিড়ম্বনার শিকার’ ধারাবাহিক রিপোর্ট প্রকাশিত হলে টনক নড়ে নেটওয়ার্ক কোম্পানী গুলোর।

এই রিপোর্টের ভিত্তিতে নেটওয়ার্ক কোম্পানী রবি আজিয়াটা লিমিটেডের হেড অফ কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়াস শাহেদ আলম এ প্রতিবেদককে জানান, বিটিআরসি থেকে আমাদেরকে বলা হয়েছে উখিয়া-টেকনাফে থ্রিজি-ফোরজি বন্ধ রাখতে। সেখানে রোহিঙ্গা ক্যাম্প নির্দিষ্ট করে দেওয়া হয়নি। তাই পুরো উখিয়া-টেকনাফ থ্রিজি-ফোরজি বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে দাবী করে আসছিল রোহিঙ্গা ক্যাম্পে নেটওয়ার্ক বন্ধ করার জন্য,কারণ রোহিঙ্গা ছোটখাট ঘটনা থ্রিজি-ফোরজি ব্যবহার করে বিশ্বের কাছে পৌছে দিচ্ছে। যা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কিন্তু নেটওয়ার্ক কোম্পানী গুলো রোহিঙ্গার ক্যাম্প এলাকা সহ পুরো উখিয়া-টেকনাফে থ্রিজি-ফোরজি বন্ধ রেখেছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...