উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/১০/২০২২ ৬:৩১ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জসিম হত্যার ঘটনায় এজাহার নামীয় ৫ জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।

আটককৃতরা হলো- ক্যাম্প ৯ এর নজির আহম্মদ এর ছেলে মোঃ একরাম উল্লাহ (৩০), ক্যাম্প-১০ এর মৃত আনু মিয়ার ছেলে মোঃ শাকের (৩৮), কালা হোসেন এর ছেলে মোহাম্মদ জাবের (২৩), শেখ আহম্মদের ছেলে নুরুল আমিন (২৭), হামিদ হোসেন এর ছেলে আমির হোসেন (১৯)।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত পৌনে বারোটার দিকে উখিয়া ক্যাম্প ৯ ও ১০ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) ফারুক আহমেদ।

তিনি জানান, গত ২৬ অক্টোবর রোহিঙ্গা দুষ্কৃতকারীদের হাতে ক্যাম্প ১০ এর বাসিন্দ জসিম হত্যাকাণ্ডের ঘটনায় তার মা বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তার অভিযোগের সূত্রধরে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে ধৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...