উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১০/২০২২ ১১:২০ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। হোসেন ১৯ নম্বর থাইংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের মৃত জামিল হোসেনের ছেলে।

দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং গলা কেটে হত্যা করে বলে জানা গেছে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ কালের কণ্ঠকে বলেন, থাইংখালী তাজনিমারখোলা ক্যাম্প-১৯-এর এ-ব্লকে একটি দোকানের সামনে পাঁচ-ছয়জনের দুর্বৃত্ত সৈয়দ হোসেনকে ছুরি দিয়ে গলা কেটে ও গুলি করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, দুর্বৃত্তরা নিহতের বাবা জামিল হোসনকেও খুন করে। উক্ত খুনের মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য সৈয়দ হোসেন তৎপর ছিলেন। এই আক্রোশ থেকে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত। পুলিশ টহল জোরদারসহ খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
এর আগে গত শনিবার রাতে থাইংখালী ১৩ নম্বর তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ আনোয়ার ও ব্লক মাঝি মৌলভি মোহাম্মদ ইউনুসকে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ২০ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করেছেন নিহত হেড মাঝি মোহাম্মদ আনোয়ারের ভাই। পরে আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে মামলায় এজাহারনামীয় চার আসামিকে আটক করেছে এপিবিএন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...