উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১১/২০২৩ ৬:৩৮ পিএম
Single Page Top

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মো. আরিফ উল্লাহ নামে এক ব্র্যাক কর্মীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীস্থ ৬ নম্বর জেটি ঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর সার্কেলে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

আটক মো. আরিফ উল্লাহ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বাসিন্দা। দুই বছর ধরে তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ব্র্যাকের মাঠকর্মী হিসেবে কর্মরত আছেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, আরিফ এনজিও কর্মীর আড়ালে অনেক দিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাত ৮টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীস্থ ৬ নম্বর জেটি ঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি এলজি বন্দুক উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আরিফ মহেশখালী থেকে এসব অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের বিষয়টি তিনি স্বীকার করেছেন। মহেশখালী থেকে অস্ত্র কিনে বেশি দামে রোহিঙ্গাদের কাছে অস্ত্র বিক্রি করত তিনি। এনজিও কর্মীতে কাজ করায় কেউ তাকে সন্দেহ করত না। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer