প্রকাশিত: ০৪/১০/২০১৯ ৮:০৭ পিএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে টেকনাফ থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়ের ওপর যে এই বর্বরতা চালিয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা রকিবুল ইসলাম খান বলেন, ‘ভুক্তভোগীর বাবা একজনকে আসামি করে মামলা করেছেন। টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালির নুরুল হুদার ছেলে মোহাম্মদ শাহ জাহানকে (৩২) আসামি করা হয়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে কক্সবাজার সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, মঙ্গলবার (১ অক্টোবর) ওই কিশোরী হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালি এলাকায় ভিক্ষা করতে গেলে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। তার পরিবারের অভিযোগ, এই ঘটনায় স্থানীয় লোক জড়িত রয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...