প্রকাশিত: ২০/০৮/২০১৮ ৭:২২ এএম

ঢাকা: রোহিঙ্গা ইস্যু, রাজনৈতিক পরিস্থিতি, ছাত্র আন্দোলন ইত্যাদি বিষয়ে ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের ব্রিফিং করেছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

রোববার (১৯ আগস্ট) আয়োজিত ব্রিফিংয়ে ১০টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদেশি কূটনীতিকদের মধ্যে বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক তাদের ব্রিফিং করেছেন।

ব্রিফিংয়ে সম্প্রতি মিয়ানমারের রাখাইন সফরের বিষয়ে অবহিত করা হয়েছে। এছাড়া সদ্য ঘটে যাওয়া ছাত্র আন্দোলনসহ রাজনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের ব্রিফিং করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়মিত কার্যক্রম। সে অনুযায়ী রোববার এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছিল।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...