প্রকাশিত: ০২/০৫/২০১৮ ৬:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৩ এএম

ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে বিশ্ব দরবারে। রোহিঙ্গা সংকটের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন বাংলাদেশের পক্ষে। সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখে গেছে। আমার সঙ্গে তারা দেখা করেছে। তাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারাও চায় রোহিঙ্গারা দেশে ফিরে যাক। মিয়ানমার যেন তাদের দেশে ফিরিয়ে নেয় এ জন্য তারা কাজ করবে।

প্রধানমন্ত্রী বলেন, সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করছে রোহিঙ্গাদের জন্য। স্থানীয় লোকজনও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দেখছে রোহিঙ্গাদের। সেখানে রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং প্রত্যাবর্তনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এই সফরকে আমার সরকারের কূটনৈতিক সাফল্য বলে মনে করি। সফরে নরেন্দ্র মোদি, জাস্টিন ট্রুডোসহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনার কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারীর ক্ষমতায়নের কথা উল্লেখ করেছেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন অনেক এগিয়ে। অ্যামেরিকা অনেক উন্নত দেশ তারা কিন্তু একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে পারেনি। তিনি বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সংসদের স্পিকার, সংসদ উপনেতা সবাই নারী।

প্রধানমন্ত্রী বলেন, প্রথম যখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়েদের জন্য ৩০ ভাগ কোটার সুযোগ দেয়া হয়, তখন ৪৫ হাজার মেয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিল। তিনি বলেন, যে শ্বশুর ভাসুর এক সময় বাধা দিয়েছিল সেই শ্বশুর ভাসুরকে কুপি-বাতি নিয়ে এবং পাট খড়িতে আগুন ধরিয়ে দ্বারে দ্বারে ভোট চাইতে দেখা গেছে। তিনি বলেন, একটু সাহস করে এগিয়ে গেলেই নারীরাও যে পারে তা প্রমাণ হয়। এ জন্য আত্মবিশ্বাস থাকা প্রয়োজন।

৮১ সালে দেশে এসে যখন রাজনীতি শুরু করি তখন জামায়াতসহ অনেকেই বলেছে বাংলাদেশে কখনও নারী প্রধানমন্ত্রী হবে না। কিন্তু পরে তারাই খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়া সমর্থন করেছিল। পরে তারা এক সঙ্গে জোটও করেছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer