প্রকাশিত: ৩১/১০/২০১৭ ৯:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::por
রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে সে কমিটির বাংলাদেশি সদস্যদের নাম আগামী এক সপ্তাহের মধ্যে মিয়ানমারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন,‘আমরা আশা করছি নভেম্বরের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ তার কার্যক্রম শুরু করবে।’

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফর প্রসঙ্গে বলেন,‘আমরা ঠিক পথে আছি।’

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মন্তব্য করে ইউটিউবে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে ভিডিও আপলোড ও পরে বাংলাদেশ সরকারের আপত্তির মুখে তা সরিয়ে নেওয়ার বিষয়টিও উঠে আসে সংবাদ সম্মেলনে।

পাকিস্তানের এমন মনোভাবের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনও লাভ নেই। আমরা সবসময় তৈরি যে কোনও ষড়যন্ত্র মোকাবিলার জন্য।’

বর্তমান সময়ে পাকিস্তান এই সংকট কেন তৈরি করলো জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘এর উত্তর পাকিস্তান হাইকমিশনার দিতে পারবে।’

তিনি বলেন,‘আমরা চেষ্টা করছি স্বাভাবিক একটি সম্পর্ক তৈরি করার এবং এটি তাদেরকে করতে হবে।’

গত বছর সংসদে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব উঠেছিল। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর দিয়েছিলেন যুদ্ধের সময়েও তো সম্পর্ক থাকে। কাজেই সম্পর্ক কেন ছিন্ন করতে হবে?’

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer