ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৫/২০২৩ ২:৪৮ পিএম

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়। মিয়ানমারও এ নিয়ে কাজ করছে। চীন আশা করে, এই দুই দেশ শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে।

শনিবার (৬ মে) রাজধানীর ওয়েস্টিন হোটেলে কসমস ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে সেমিনারে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি বলেন, অনেক রাষ্ট্র মুখে বড় প্রতিশ্রুতি দিলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের মধ্যস্থতায় একমাত্র চীনই কার্যকর ভূমিকা রাখছে। উন্নয়ন ও সীমান্ত প্রতিরক্ষা নিয়ে দুই দেশ কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিশ্বাসী চীন। বিদেশি হস্তক্ষেপে বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নেবে বলেও আশা করেন চীনা রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এক নম্বর অর্থনীতির দেশ হবে চীন। বিশ্বের অগ্রগতির জন্য মার্কিন চীন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হওয়া প্রয়োজন হলেও তা ক্রমশ নিন্মগামী।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...