প্রকাশিত: ২৮/০৭/২০১৯ ১২:১৮ পিএম

বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে দফায় দফায় বৈঠক করছেন দেশটির সরকারের পাঠানো ১০ সদস্যের প্রতিনিধিদল। তিন দিনের সফরের দ্বিতীয় দিনেও রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে প্রতিনিধিদলটি।

রোববার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৪ এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মিন্ট থোয়ে। তার নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন আরও ৯ জন সদস্য।

রোহিঙ্গাদের পক্ষে মাস্টান মুহিব উল্লাহ’র নেতৃত্বে ৩০ জন সদস্য মিয়ানমারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছেন। তার মধ্যে পাঁচ জন নারী সদস্যও রয়েছেন। এছাড়া তাদের সাথে আসিয়ানের পাঁচ প্রতিনিধি রয়েছেন।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই তিন দিনের সফরে বাংলাদেশে আসেন মিন্ট থোয়ের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে তাদের এ সফর বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত রোহিঙ্গাদের নানান শর্তের কারণে সঠিক কোনো সিদ্ধান্ত আসেনি। এরই মাঝে রোববার (২৮ জুলাই) আবারো বৈঠকে বসল দুই পক্ষ।

উল্লেখ্য যে, ২০১৭ সালের ২৪ আগস্টের পর থেকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখের বেশি রোহিঙ্গা। এরপর দফায় দফায় চেষ্টা করেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি। আন্তর্জাতিক চাপের মুখে দ্বিতীয়বারের মতো প্রতিনিধি দল পাঠাল মিয়ানমার।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...
Single Page Footer