প্রকাশিত: ২৪/০৮/২০১৮ ৭:৪৯ এএম

সুজাউদ্দিন রুবেল :

মানবিক দৃষ্টিকোণ থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হলেও এক বছরে তৈরি হয়েছে নানামুখী সংকট। স্থানীয়দের অভিযোগ, ১১ লাখ রোহিঙ্গাদের বিরূপ প্রভাব পড়েছে কক্সবাজারের জনগোষ্ঠী ও জনপদের ওপর। সংশ্লিষ্টরা বলছেন, বন, পাহাড় ও কৃষিজমি ধ্বংস হওয়ায় মারাত্মক হুমকিতে পড়েছে পরিবেশ। পাশাপাশি সংক্রামক ব্যাধি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তো রয়েছেই। অবশ্য, প্রশাসন, সমস্যা মোকাবিলায় নানা পদক্ষেপ নেয়ার কথা নেয়ার কথা জানিয়েছে।

গত বছরের আগস্টের শেষ সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে শুরু হয় রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর অমানবিক নির্যাতন। ফলে বানের পানির মতো বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গা জনগোষ্ঠী। গত এক বছরে নতুন ৭ লাখসহ কক্সবাজারের উখিয়া ও টেকনাফে এখন বসবাস ১১ লাখ রোহিঙ্গার। যার স্থানীয় জনগোষ্ঠীর দ্বিগুণ। আর এসব রোহিঙ্গা কারণে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে স্থানীয় জনগোষ্ঠী।

সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব পড়েছে পরিবেশ ও জনপদের ওপর। বন উজাড়, পাহাড় কাটা, পরিবেশ বিপর্যয়ও সংক্রমণ ব্যাধির পাশাপাশি আইন-শৃঙ্খলার অবনতিতে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উখিয়া ও টেকনাফ।

বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির বলেন, ‘শুধু বন উজাড় নয়, শিকড় উপরে ফেলা হয়েছে। এতে পরিবেশের ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে।’

সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, ‘ডিপথেরিয়া, এইডস, হাম এরকম অনেক রোগের বাহক পাওয়া গেছে, স্থানীয়রা মিশলে
হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ‘ছিনতাই, ডাকাতি এছাড়া খুনের সঙ্গেও জড়িয়ে যায়।’

এ অবস্থায় স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তার পাশাপাশি পরিবেশ ও জনপদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার জন্য নানা ধরণের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানালেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

প্রশাসনের দেয়া তথ্য মতে, রোহিঙ্গাদের কারণে গত এক বছরে প্রায় ৬ হাজার একর বনভূমি ধ্বংসের পাশাপাশি বেদখল হয়েছে স্থানীয়দের ১শ একরের বেশি কৃষি জমি। এছাড়া এইডস আক্রান্ত শনাক্ত হয়েছে ২১৫ জন ও ডিপথেরিয়া আক্রান্ত হয়েছে প্রায় ৮ হাজার রোহিঙ্গা। বিভিন্ন অপরাধে ২৩৭ টি মামলায় সাজা হয়েছে ৬০৭ জন রোহিঙ্গার।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...