প্রকাশিত: ০৭/১০/২০১৮ ৭:২৯ এএম

ঢাকা: চলমান রোহিঙ্গা সংকটে বাংলাদেশের নিরাপত্তা ও স্থানীয় জনগণের মানবাধিকার রক্ষার স্বার্থে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত ব্যবস্থা দৃশ্যমান নয় বলেও মনে করেন তিনি।

শনিবার (৬ অক্টোবর) জাতীয় মানবাধিকার কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাজী রিয়াজুল হক এসব কথা বলেন। একইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের ওপর জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে অধিকতর চাপ সৃষ্টি করতেও আহ্বান জানান তিনি।

বিবৃতি রিয়াজুল হক বলেন, ‘মিয়ানমারে গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রশংসিত করিয়েছেন। ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে দীর্ঘ সময় লালন করা বাংলাদেশের পক্ষে কষ্টসাধ্য। এতে দেশের নিরাপত্তা হুমকির সম্মুখীন ও কক্সবাজার অঞ্চলের স্থানীয় জনগণের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। আর তাই সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাসহ ৩ দফা প্রস্তাব দিয়েছেন।’

কাজী রিয়াজুল হক আরও বলেন, ‘রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষায় রোহিঙ্গা ক্যাম্পে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যরা যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে। তবে রোহিঙ্গাদের ফেরাতে মূল ভূমিকা পালন করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। মিয়ানমার লোক দেখানো একটি চুক্তি স্বাক্ষর করেছে। এখনো একজন রোহিঙ্গাও ফেরত নেয়নি দেশটি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত ব্যবস্থা দৃশ্যমান নয়।’

কাজী রিয়াজুল হক বলেন, ‘জাতিসংঘে প্রদত্ত প্রধানমন্ত্রীর প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে এবং রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিকত্বসহ নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর অর্থনৈতিক অবরোধসহ চাপ সৃষ্টিতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি, রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ের বিষয়ে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণে প্রয়োজনে একাত্তরের ন্যায় আন্তর্জাতিক কনসার্ট এবং আন্তর্জাতিক সম্মেলন আয়োজনসহ অন্যান্য কর্মতৎপরতা চালিয়ে গেলে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বলে আমরা বিশ্বাস করি।’

আমরা রোহিঙ্গা সংকটের শুরু থেকে মানবাধিকারের চরম লঙ্ঘনের দায়ে মিয়ানমার সেনাবাহিনীর আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানিয়ে এসেছি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মনে করি, এই বিচার প্রক্রিয়া শুরু হলে মিয়ানমার রোহিঙ্গাদের মানবাধিকার দিয়ে নিজ দেশে ফিরিয়ে নেবে।’

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer