প্রকাশিত: ২৭/১১/২০১৯ ৯:২১ এএম

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আমরা এক পায়ে দাঁড়িয়ে। তবে মিয়ানমার এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সিএসিসিআই সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

সম্মেলন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মিয়ানমার বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে যে, আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য নাকি প্রস্তুত নই। এটা তাদের অপপ্রচার। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আমরা এক পায়ে দাঁড়িয়ে। আমাদের দিক থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই।

অপর এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে তাদের সঙ্গে আলাপ হয়েছে। তারা আমাদের এনআরসি নিয়ে আশ্বাস দিয়েছে, বলেছে এটা তাদের বিষয়।

বাংলাদেশে ভারতের নাগরিকদের পুশ ইন করা হচ্ছে কিনা জানতে চাইলে ড. মোমেন বলেন, এমন খবর আমাদের জানা নেই। সরকারিভাবেও কেউ এটা আমাদের জানায়নি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...