উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/১০/২০২২ ২:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের পর এবার রোহিঙ্গাদের নিজ দেশে নিতে চায় কানাডা। বুধবার (২৬ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির ঢাকা হাইকমিশন থেকে এই বার্তা পৌঁছে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেশটির অভিবাসন বিভাগের দুই কর্মকর্তা। মূলত বাংলাদেশের কাছ থেকে অভিবাসন আইন ও পদ্ধতি বোঝার চেষ্টা করেছেন তারা। এ নিয়ে আলোচনাও হয়েছে।

সামনে এ নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেবার আগে প্রাথমিক আলোচনার জন্যে এই বৈঠক হয়। জানানো হয়, ছোট ছোট দলে নিয়ে প্রক্রিয়া শুরু করতে চায় কানাডা। প্রসঙ্গত, এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে রোহিঙ্গা পুনর্বাসনের ঘোষণা দিয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...