প্রকাশিত: ২৯/০৬/২০১৯ ৭:৪০ এএম

স্থানীয়দের অনুকম্পার ওপর ভর করে আশ্রয় নেয়া রোহিঙ্গারা বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বেপরোয়া জীবনে বদনাম হচ্ছে কক্সবাজারের। দিনদিন অবনতি ঘটছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি। নষ্ট হচ্ছে সামাজিক ভারসাম্য ও সম্প্রীতি। স্থানীয় জনগোষ্ঠীকে বাঁচাতে অতি শীগ্রই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিকল্প নেই।
কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত রোহিঙ্গা ব্যবস্থাপনা, হোস্ট কমিউনিটি ম্যানেজমেন্ট এবং কক্সবাজারে বাস্তবায়নাধীন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে সুবিধাভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের নিয়ে আলোচনা সভায় এমন অভিমত জানিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (২৮ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসাম্মৎ হামিদ বেগম।
কক্সবাজার প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...