প্রকাশিত: ২১/০৫/২০২১ ৯:০৫ পিএম

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য অনুদান ৪০ শতাংশের বেশি কমিয়েছে যুক্তরাজ্য সরকার। চলতি সপ্তাহে দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) মানবিক সহায়তার জন্য দুই কোটি ৭৬ লাখ পাউন্ডের প্রতিশ্রুতি দিয়েছে। অথচ গত বছর এর পরিমাণ ছিল চার কোটি ৭৫ লাখ পাউন্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের পলিসি, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইন বিভাগের প্রধান নির্বাহি ক্রিস্টি ম্যাকনেইল বলেছেন, ‘এই সিদ্ধান্ত বিশ্বের সবচেয়ে অসহায় ও অরক্ষিত কিছু মানুষের জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে। আমাদের যখন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তখন পিছিয়ে যাচ্ছে যুক্তরাজ্য।’

তিনি জানান, মানবিক বরাদ্দ কমিয়ে দেওয়া বিস্ময়কর নয়, কারণ সরকার ইতোমধ্যে ইয়েমেন ও সিরিয়ায় তাদের সহায়তার পরিমাণ কমিয়েছে।

যুক্তরাজ্যে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট তুন খিন এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাজ্যের জন্য আন্তর্জাতিক নেতৃত্ব পরিত্যাগের সময় এখন নয়। পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব যখন অনুদান কাটছাঁট করছেন তখন এর প্রধান টার্গেট হবে রোহিঙ্গা শিশুরা। আশ্রয় শিবিরের শিশুদের ভবিষ্যত হারিয়ে যাবে। ক্রমবর্ধমান জনসংখ্যা কোনো শিক্ষা না পেলে ১০ বছরে আমরা একটি প্রজন্মকে হারিয়ে ফেলব।’

বার্মা ক্যাম্পেইন ইউকে নামের আরেকটি সংগঠন অভিযোগ করেছে, মিয়ানমারে অভ্যুত্থান ঘটানো সেনাদের নিন্দা জানালেও রোহিঙ্গাদের সমর্থনে এর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করছে না ব্রিটিশ সরকার।

সংগঠনের প্রচার কর্মকর্তা কারিন ভাল্টারসন বলেছেন, ‘ডমিনিক রাব কথার কথা বলেন কিন্তু তিনি বার্মার ব্যাপারে নাক গলান না। তিনি বিবৃতি দেওয়া পছন্দ করেন, চাই সেটা বিচারের জন্য হোক কিংবা বিক্ষোভকারীদের সমর্থনে হোক। কিন্তু এর সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো পদক্ষেপ নেন না। এর মধ্যে অনুদানও অন্তর্ভুক্ত।’

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer