উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/১১/২০২২ ৯:৩৫ এএম

নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহ করা রিলিফের চাল মজুত করে কালোবাজারে বিক্রি করার অভিযোগে সন্দেহভাজন হিসেবে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার জামাল উদ্দিন গাজী (৪৫) জেলার সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত মো. নূর ইসলামের ছেলে এবং জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী।

রবিবার (৬ নভেম্বর) বেলা আড়াইটায় হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ভূমিহীন বাজার সংলগ্ন জনতা বাজার ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে রিলিফের চাল ট্রলারযোগে বিক্রি করার উদ্দেশ্যে সুবর্ণচরের চেয়ারম্যান ঘাটে নিয়ে আসা হয়। এরপর ট্রাকে লোড করার সময় স্থানীয়দের সন্দেহ হলে, চৌকিদার করিম চরজব্বর থানায় খবর দেয়।

খবর পেয়ে, পুলিশ তাৎক্ষণিক ট্রাক ও আলামতসহ পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তিদের হেফাজতে নেয়। ওই সময় রিলিফের চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগ ওঠে বিএনপি নেতা জামাল উদ্দিন গাজীর বিরুদ্ধে।

গত তিন বছরে এ বিএনপি নেতা রোহিঙ্গা পাচার ও রিলিফের চাল কালোবাজারে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তার বিরুদ্ধে গত ২০ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে চরজব্বার থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং-৮।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ‌‘গ্রেফতার জামাল উদ্দিন গাজী একাধিক মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...