প্রকাশিত: ৩০/০৯/২০১৯ ১২:৪৬ পিএম

নিউজ ডেস্ক::
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, রোহিঙ্গাদেরে গতিবিধি নিয়ন্ত্রণে কাজ শুরু করতে যাচ্ছে সেনাবাহিনী। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর ৪টি গোলন্দাজ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের একথা বলেন।

এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশের কাঁটাতারের বেড়ার দায়িত্ব সেনাবাহিনীর। আমরা সেটার পরিকল্পনা করছি। একইসঙ্গে রোহিঙ্গাদের গতিবিধি যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য আমরা কাজ করব।’

আরেক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘রোহিঙ্গাদের বিষয়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা সমর্থন করে সেনাবাহিনী।’

নানা সময় মিয়ানমারের উসকানি বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ এই মুহূর্তে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মিয়ানমারের কোনো ধরনের উসকানির ফাঁদে পা দেবে না সেনাবাহিনী।’

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer