প্রকাশিত: ০৫/০৬/২০২২ ২:৪৯ পিএম

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় অবস্থানরত মায়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের খাদ্য সহায়তায় ২৫৫ কোটি বিশ্বব্যাংক অনুদান দেবে।

সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের পর প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ কথা জানান সাংবাদিকদের।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান মন্ত্রণালয়ের পক্ষে এবং ডব্লিউএফপি-এর পক্ষে কান্ট্রি ডিরেক্টর জিন্স পেয়ারস চুক্তিতে স্বাক্ষর করেন । এসময় মন্ত্রণালয় এবং ডব্লিউএফপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

এনামুর রহমান বলেন, চুক্তির অধীনে ডব্লিউএফপি সেফটি নেট সিস্টেম ফর দ্য পুওরেস্ট প্রকল্পের মাধ্যমে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা প্রদান করবে । প্রকল্পটি বিশ্ব ব্যাংকের আর্থিক অনুদানের পরিচালিত হবে ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
তিনি আরও বলেন,এ প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে পুষ্টি বিষয়ক শিক্ষা প্রদান, পাঁচ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্য কেন্দ্রে সহায়তা প্রদান, সবজি বাগান তৈরিতে উপকরণ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া, বৃক্ষরোপণ ও সংরক্ষণ করা, পাহাড়ের ঢাল সংরক্ষণ করা, রাস্তা ও নর্দমা পরিষ্কার করা এবং অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য বিভিন্ন প্রকার সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে ।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer