উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১১/২০২৩ ৬:১১ পিএম
Single Page Top

রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি মানেই মিয়ানমারের সাথে যুদ্ধ ঘোষণা করবো তা নয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) বিকেলে মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের চ্যানেল ও প্রথম টার্মিনাল নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সরকারপ্রধান বলেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরাও তাল মিলিয়ে এগিয়ে যাবো। তবে যুদ্ধের কারণে পৃথিবী পিছিয়ে যাচ্ছে। আমরা যুদ্ধ চাই না। রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি তার মানে এই নয় যে, মিয়ানমারের সাথে যুদ্ধ ঘোষণা করবো। আমরা চাই, সবাই শান্তিতে থাকুক। কেউ মারা না যাক।

বঙ্গোপসাগরের মাতারবাড়ী চ্যানেল খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্প প্রথমে সোনাদিয়ায় করার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরা সোনাদিয়া নষ্ট করতে চাইনি। তাই মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর করা হয়েছে। এটা এখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দেখছে। পরে নতুন আইন করে মাতারবাড়ী বন্দর কর্তৃপক্ষ করা হবে। এখানে বিদ্যুৎকেন্দ্রসহ নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।

শেখ হাসিনা আরও বলেন, এই চ্যানেল দিয়ে সরাসরি ব্যবসা করা যাবে। নেপাল, ভূটান, ভারতসহ অন্য দেশ এই বন্দর ব্যবহার করতে পারবে। ভৌগলিকভাবেও মাতারবাড়ী অঞ্চল খুব গুরুত্বপূর্ণ। সেই সম্ভাবনা কাজে লাগাতেই এই বন্দর করা হয়েছে। এর ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer