প্রকাশিত: ৩১/০১/২০১৭ ৮:৪৪ এএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার::
মায়নমার থেকে বাংলাদেশের কক্সবাজার সীমান্ত এলাকায় পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কক্সবাজারে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত বার্ণিকাট। তিনি মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন ও রোহিঙ্গাদের সমস্যার কথা শুনবেন। গতকাল
সোমবার বিকাল ৩ টায় কক্সবাজারে পৌঁছে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এম এম রেজওয়ান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বার্ণিকাট।
পরে বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠকে বসেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বার্ণিকাট রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে রোহিঙ্গাদের প্রতি মানবিক বিবেচনায় বাংলাদেশের সহায়তাও চেয়েছেন তিনি ।
জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি জানান, রোহিঙ্গাদের সার্বিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...