প্রকাশিত: ৩০/০৪/২০১৮ ১১:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৭ এএম

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে বিদুৎস্পৃষ্টে মো. রাকিব (১২) নামে এক রোহিঙ্গা শিশু’র মৃত‌্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় নয়াপাড়া রেজিষ্টাট শরণার্থী ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব ওই ব্লকের শামসুল আলমের ছেলে বলে জানা গেছে।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের চেয়ারম্যান আব্দুন নবী জানান, সন্ধ্যায় কাল বৈশাখী ঝড় ও দমকা হাওয়ার কবলে পড়ে একটি টিনের শেটের ছাউনিতে আটকে পড়ে শিশুটি ওই সময় ঝড়ো হাওয়ায় বিদুতের তার বিচ্ছিন্ন হয়ে পড়লে পুরো টিন শেটটি বিদ্যুতায়িত । এতে বিদুৎস্পৃষ্ট হয়ে রোহিঙ্গা শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন মুঠোফোনে জানান, বৃষ্টি সময় বিদুৎস্পৃষ্ট হয়ে এক রোহিঙ্গা শিশু মারা গেছে। গুরুতর আহত অবস্থা হাসপাতালে নেয়ার পথে সে মারাযায়।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...