প্রকাশিত: ১২/০৯/২০১৮ ২:০০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে ভয়াবহ নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করেছে ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধিদল।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ১০ সদস্যের প্রতিনিধি দলটি ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করে। সেখানে তারা প্রথমে এনজিও পরিচালিত একটি হাসপাতালে পরিদর্শন করেন।
পরে প্রতিনিধিদলটি সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের কথা শোনেন। ঘন্টাখানেক পর প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী ক্যাম্পে যায়। সেখান থেকে তারা কুতুপালংয়ে শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান।
প্রতিনিধিদলে আলজেরিয়া, ইরান, মালয়েশিয়া, মরক্কো, সুদান ও তুরস্কের সংসদ সদস্যরা রয়েছেন।
ওআইসির সংসদীয় ইউনিয়নের প্রতিনিধিদলটি মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি সংসদীয় ইউনিয়নকে আরও দৃঢ় ভূমিকা নেয়ার অনুরোধ করেন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...