উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/১১/২০২৩ ৯:৩৭ এএম

আগামী ১ ডিসেম্বর থেকে দোহাজারী-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে জানিয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, যাত্রীবাহী ট্রেনটির নাম কী হবে তা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। গতকাল কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে রেলমন্ত্রী বলেন, ‘আগামী ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার এবং কক্সবাজার-ঢাকা একটি যাত্রীবাহী ট্রেন বাণিজ্যিকভাবে চালাতে পারব বলে আশাবাদী। সেই ট্রেনটির নামকরণে ছয়টি সম্ভাব্য নাম আমরা আপনার কাছে পাঠিয়েছি। আপনি যে কোনো একটা পছন্দ করতে পারেন অথবা নিজেও অন্য কোনো নাম পছন্দ করলে সে অনুযায়ী আমরা এই নামটি রাখব।’ তিনি বলেন, দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঢাকা ছাড়াও দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হলো। সব অঞ্চলের মানুষ ট্রেনে করে সরাসরি কক্সবাজার ভ্রমণ করার সুবিধা পাবে। অন্যদিকে এ অঞ্চলে উৎপাদিত লবণ, মৎস্য এবং বনজ সম্পদ দ্রুত দেশের অন্যান্য এলাকায় পরিবহন সম্ভব হবে।

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...