প্রকাশিত: ২৮/০৩/২০২১ ১০:২৭ এএম

হেফাজতে ইসলামের ডাকা হরতালের মধ্য দিয়ে ১৪ মাস পর আবারও হরতাল ফিরেছে দেশে। তবে এ হরতাল ঢিলেঢালাভাবে চলছে।

সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। এদিকে হরতাল প্রতিরোধ ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়ী, কাজলা, শনির আখড়া ঘুরে দেখা যায়, হরতালের কারণে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় গণপরিবহন ও লোক সমাগম অনেকটাই কম। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নতুন বাজার এলাকাতেও অন্যান্য দিনের চেয়ে কম গাড়ি দেখা যাচ্ছে।

যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বরত সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইমতিয়াজ ঢাকা পোস্টকে বলেন, আমরা সতর্ক অবস্থানে আছি। এখন পর্যন্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। কোনো মিছিল মিটিং হয়নি।

প্রায় একই চিত্র পল্টন ও বায়তুল মোকাররম এলাকাতেও। সপ্তাহের প্রথম কার্যদিবস হিসেবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেখানেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সাত মসজিদ রোড, এলিফ্যান্ট রোড, শাহবাগ এবং প্রেসক্লাব এলাকাতে দেখা গেছে সীমিত সংখ্যক বাস চলছে। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে লাঠি হাতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যাত্রীদের বাসের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে না হলেও বাসে উঠতে লাইনে দাঁড়াতে হচ্ছে।

পথচারী সাদ্দাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘বর্তমান সময়ে হরতাল কি কেউ আর মানে? হরতাল দিয়ে শুধু শুধু জনগণের ভোগান্তি সৃষ্টি করে। হয়তো যেখানে আমি ১০ মিনিটে বাস পেতাম, সেখানে আমি ২০ মিনিটে বাস পাচ্ছি। তবুও তো যাচ্ছি। এটাকে তো আর হরতাল বলে না, শুধুমাত্র ভোগান্তি। হরতাল এক সময় আমরা দেখেছি, যেখানে রিকশা-ভ্যানও চলতে পারতো না। সেদিন এখন আর নেই।

বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও ৪ জন নিহত হওয়ার প্রতিবাদে ২৮ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজত ইসলাম। একই ঘটনায় শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

হেফাজতের হারতালে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দিলেও তা যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...