প্রকাশিত: ০৪/০৭/২০২০ ২:২৩ পিএম

আজ সকালে ১০০০(এক হাজার) পিস ইয়াবা সহ রামু সেনানিবাসের সিএসডি গেট হতে মো:ইমরান নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে কর্তব্যরত মিলিটারী পুলিশ।

মাদক ব্যবসায়ী মো: ইমরান ইজিবাইক যোগে মরিচ্যা হতে রামু যাওয়ার পথে রামু সেনানিবাসের এসএসডি এমপি গেইট অতিক্রমকালে কর্তব্যরত মিলিটারী পুলিশ কর্তৃক নিয়মিত তল্লাশি চালানোর সময় ইজিবাইক এর ইন্জিন কাভারের নীচ থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয় । পরবর্তীতে উক্ত প্যাকেট থেকে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা পাওয়া যায় ।সেনানিবাস সূত্রে জানা যায় যে, রামু- মরিচ্যা রোডে গমনাগমনকারী প্রতিটি যানবাহন সেনাবানিবাস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় দুইটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্য কর্তৃক নিয়মিতভাবে তল্লাশি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মরিচ্যা হতে রামুগামী ইজিবাইকটি তল্লাশি চালিয়ে উল্লেখিত সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মিলিটারী পুলিশ কর্তৃক আসামী কে আটককৃত ইয়াবা সহ র‍্যাব-১৫ এর নিকট হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer