ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/১০/২০২৬ ৪:৫৭ পিএম , আপডেট: ২৮/১০/২০২৬ ৪:৫৯ পিএম

রামুর রাজারকুলে ইজিবাইকের ধাক্কায় মাহিয়া (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে পাঞ্জাখানা এলাকায় স্কুলে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ

এলাকাবাসী রামু-মরিচ্যা সড়ক অবরোধ করেন।

​সড়কে কোনো স্পিডব্রেকার না থাকায় যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলাচল করে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। দ্রুত সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে তারা সড়কে গাছ ও বিভিন্ন বস্তু ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।

​খবর পেয়ে রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় জনতা ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ওই সড়কে স্পিডব্রেকার স্থাপনের জোর দাবি জানানো হয়।

পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...