প্রকাশিত: ১৭/০৭/২০২০ ২:১২ পিএম

রিদুয়ানুর রহমান:
রামু বাইপাস পাঁকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৪টা ২০ মিনিটে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন, রামু খুনিরাপালং ইউনিয়নের দেচুয়াপালংর মৃত মকতুল হোসেনের পুত্র মোঃ কামাল উদ্দিন (২৯), অপর জন তারই আপন ভাই একই ইউনিয়নের ছাদিরখাটা এলাকার জামাল উদ্দিন (২৫)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৫০ এর দিকে দারিয়ার দিঘী বাইতুল করিম জামে মসজিদ এর পূর্ব পার্শে রামু বাইপাস পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে র‌্যাব-১৫ এর চৌকস অভিযানিক দল।

এসময় মরিচ্যার দিক হতে আসা দুইজন যাত্রীসহ একটি মটরসাইকেল চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ উক্ত মটরসাইকেলটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় মটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে ২ জনকে আটক করে। পরে মটরসাইকেল এর সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়৷

ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রায়।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১৫।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...