প্রকাশিত: ১৪/০৬/২০২০ ৮:০০ এএম

কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। ১৩ জুন শনিবার কক্সবাজার মেডিকেলের ল্যাবে ৫৬২ জনের করোনা টেষ্টে সোহেল সরওয়ার কাজলসহ ৭৬ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।

রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল জানান, শনিবার (১৩ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে আমার স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া গেছে। তবে করোনা রিপোর্ট পজিটিভ আসলেও বর্তমানে আমি সুস্থ এবং ভাল আছি।

তিনি আরও বলেন, আমার শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ নাই। বতর্মানে আমি বাড়িতে আছি।

কক্সবাজার মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর দেয়া তথ্য মতে, শনিবার (১৩ জুন) একদিনে ৫৬২ জন নতুন করোনা রোগীর নমুনা টেষ্ট হয় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। এদের মধ্যে ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে কক্সবাজার সদরের সর্বাধিক ৪২ জনসহ জেলায় ৭২ জন, চট্টগ্রামের লোহাগাড়ার দুইজন, বান্দরবান জেলার একজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরের একজন রয়েছেন।

সুত্র মতে, কক্সবাজার জেলায় শনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার সদরে ৪২ জন, টেকনাফ উপজেলায় ১০ জন, ‍উখিয়া উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ১০ জন ও মহেশখালী উপজেলায় একজন রয়েছেন।

অপরদিকে এ দিন ৪৮৬ জন সন্দেহভাজন রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে।

পাঠকের মতামত

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...