উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪/০৯/২০২২ ৭:০৪ এএম

রামুতে দানাদার মাটিকে টিএসপি সার বানিয়ে বিক্রির সময় ১৭৫ বস্তা ভেজাল সার জব্দ করেছে রামু উপজেলা প্রশাসন। জব্দকৃত ১৭৫ বস্তা সার নষ্ট করে ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বলে জানিয়েছেন রামু উপজেলা কৃষি অফিসার আবু মাসুদ ছিদ্দীকি। গতকাল ১৩ সেপ্টেম্বর দুপুরে আটককৃত ভেজাল সার নষ্ট করা হয়।
রামু কৃষি অফিসার আবু মাসুদ ছিদ্দিকী জানান, কয়েকজন কৃষকের অভিযোগের ভিত্তিতে রামু চৌমুহনীর বিসিআইসির ডিলার সিরাজুল হকের গুদামে ভেজাল সার বিক্রির খবরে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সারের মান যাছাই করে মাটিযুক্ত ভেজাল দানাদার জৈব সারকে টিএসপি( ট্রিপল সুপার ফসফেট) সার বানিয়ে বিক্রির প্রমাণ পাওয়া যায়। ৩০০ টাকার সারকে টিএসপি সার বানিয়ে ১২০০ টাকা বস্তা বিক্রি করার সত্যতা পাওয়া যায়। পরে সিরাজুল হকের গুদাম থেকে ১৭৫ বস্তা ভেজাল সার জব্দ করে অভিযানিক টিম।গতকাল দুপুর জব্দকৃত উক্ত সার নষ্ট করে রামু উপজেলা কৃষি অফিসার আবু মাসুদ ছিদ্দিকীর নেতৃত্বে একটি টিম। ডিলার সিরাজুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত সার ধানে প্রয়োগ করলে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতো বলে এ কর্মকর্তা নিশ্চিত করেন। উল্লেখ ডিলার সিরাজুল হক দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেজাল সার বিক্রি করে আসছে বলে অভিযোগ রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...

কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা

কক্সবাজার শহরের বাহারছড়া পর্যটন নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে পুলিশ সুপার (এসপি) কার্যালয়, ...